Pages

Showing posts with label পিসি ব্যবহারের সময়. Show all posts
Showing posts with label পিসি ব্যবহারের সময়. Show all posts

Thursday, January 10, 2013

পিসি ব্যবহারের সময় নিজের চোখের যত্ন নিন


চোখ আমাদের কত গুরুত্ব পূর্ণ আর অমূল্য সম্পদ তা আর বলার অপেক্ষা রাখেনা। আপন চক্ষু দিয়ে বিশ্ব জগত তথা প্রকৃতির অপার সৌন্দর্য অবলোকন কিংবা প্রিয়জনের মুখ পানে চেয়ে দেখার অনুভূতির সাথে আর অন্য কিছুর তুলনা চলেনা। এক সেকেন্ডের জন্য চক্ষু বিহীন পৃথিবীর কথা কল্পনা করুন, তীব্র আতংকে আঁতকে উঠবেন আপনি। তাই আসুন, চোখের অবহেলা না করে সময় থাকতে জেনে নিন কিভাবে দীর্ঘ সময় পিসি ব্যবহার জনিত ক্ষতির হাত থেকে আপনার এ মহা মূল্যবান অঙ্গটিকে রক্ষা করবেন।

২০-২০-২০ নামের এ পদ্বতিটি চোখ ব্যতিত অন্যান্য শারীরিক অসুস্থতা থেকেও আপনাকে নিরাপদে রাখবে। এর ধাপ তিনটি।


প্রথম ধাপঃ


প্রতি বিশ মিনিট পিসির স্ক্রিনে তাকানোর পর ঘাড় ঘুরিয়ে ২০ ফুট দূরের যে কোন বস্তুর দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষণ। অবসন্ন চোখের ফোকাল লেংথ বাড়াতে এটা একটা অবশ্যকরনীয় টিপস।


দ্বিতীয় ধাপঃ


মাঝে মাঝে বিরতি দিয়ে ২০ বার চোখ টিপুন। এতে চোখ ফিরে পাবে তার স্বাভাবিক আদ্রর্তা। ( খবরদার ভুলেও কোন নারী কিংবা পুরুষের দিকে তাকিয়ে অবশ্যই নয়, তাহলে ইভ কিংবা এডাম টিজিং এর মামলায় পড়ে যেতে পারেন।)


তৃতীয় ধাপঃ

এক টানা একই পজিশনে ডেস্কে বসে না থেকে ২০ মিনিট পর পর ২০ কদম হাঁটুন, বসার posture মাঝে মাঝে পরিবর্তন করুন। এতে সারা শরীরে সঠিক ভাবে রক্ত সঞ্চালিত হবে।

উপরে উল্লেখিত পদ্বতি নিয়মিত অনুশীলন করে আপনার চোখের পাশাপাশি নিজেকে ও সুস্থ রাখুন। বিশেষ করে যারা অনলাইনে বা ব্লগিংয়ে বেশি সময় ব্যয় করেন এ ব্যাপারে তাদের সচেতন হওয়া অতীব জরুরি। চোখ বুঝিলে দুনিয়া আঁধার। তাই আঁধার জীবন কিছুতেই কাম্য নয়। বিষয়টি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবার জন্য থাকল শুভ কামনা। হ্যাপি ব্লগিং।